Showing posts with label মির্জা রাজু. Show all posts
Showing posts with label মির্জা রাজু. Show all posts

January 03, 2013

পথিক । মির্জা রাজু

পথিক
মির্জা রাজু

**********************************


"আমার কষ্টের গায়ে লাল নীল রঙ্গের" কোনো জামা নাই
"মনে প্রেমের বাতি"জ্বালাব বাতিতে তেল নাই
"সোয়া চান পাখি" ডাকি তোমায় শুনার সময় নাই 
"শ্যাম রাখি না কূল রাখি"এই ধন্দ্বে মনে শান্তি নাই

"এপারে বসিয়া নিশ্বাস ছাডি" পরপারের তরে 
আবার "অপার হয়ে বসে থাকি" একা নদীর কুলে
"কূল নাই কিনারা নাই" শুণ্য নদীর বুকে
"মনের নোঙ্গর পইড়া আছে মোর, সারেং বাড়ির ঘরে"

"কত দেখেছি কত ফুল হায় অকালে ঝরে যায়"
"একই প্লেটে দেখেছি কুকুর আর মানুষ খায়"
"শৈবাল দিঘিরে উচ্চ করে বলে যেমন তার শীর"
বজ্রবক্ষে প্রতিবাদের সুরে কেউ বলে যেমন "বলবীর বলবীর"

প্রেমিকের চোখে আকাশের "চন্দ্র টুকরো কপালের টিপ"
জীবন যুদ্ধের খেয়ালিতে হারা নির্বাসনের "মনপুরা দ্বীপ"
"হাজার বছর ধরে" যাপিত জীবনের একই চাকা
"ঝলসানো রুটির" মত আকাশের ঐই চন্দ্র বাঁকা

"আমি চিনিগো চিনি তোমারে ও বিদেশীনী"
দেখেছি তোমারে আমি এই দ্বীপে "দারুচিনি"
"তুমি মায়া বন বিহারীনি হরিনী"
"বনলতার" কৃষ্ণ দীর্ঘ চুল, তোমার অবাগ সেই চাহুনি

"একটি ফুলকে বাঁচানোর" তরে যুদ্ধ করে যারা
"মায়ের ভাষার" সম্মানে লড়াই করে তারা
"স্বাধীন দেশ স্বাধীন ভাষা" বুকের কোনায় লুকানো যত আশা
"জন্মেছি মাগো তোরই কোলেতে", এথায় যেন হয় মরা

"বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র"
"বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র"
ধর্ম গোত্র ধ্বংস নির্যাতনের যেথায় হবে চিত্র
কলম হাতে হাজির আমি সন্দেহ নেই মাত্র

আমি কালো পিচের স্পস্ট ভাষার পুরনো পথিক
ফররুখ হোসেনের "কান্ডারী" আমি নির্ভীক সৈনিক
"আপনারে লয়ে বিব্রত রহিবার" সময় আমার কই
ভালো বাসিতে যদি না পারি তোমায়, মোরে ক্ষমা করো সই




আমি কষ্ট রাখি কই | মির্জা রাজু

আমি কষ্ট রাখি কই
মির্জা রাজু
*****************************


আমি কষ্ট রাখি কই,
৫২ এর ভাষা আন্দোলন রক্ত ঝরা বই 
বাংলা ভাষার চর্চা নেই, বিদেশী ভাষায় মত্ত রই,
২১ শে ফেব্রুয়ারী জানে সবাই, যদি জিগাই বাংলা তারিখ কই
হাসতে হাসতে বলে ভাই একটা হইলেই তো সই,
আমি কষ্ট রাখি কই, আমি কষ্ট রাখি কই.

আমি কষ্ট রাখি কই,
৭১ এর স্বাধীনতা আর মুক্ত স্বাধীন দেশ
তেলে মাথায় তেল আর কঙ্কালের হই চৈ,
কে দিল ঘোষণা আর কে জাতির পিতা
২ দলের মন্ত্র মোহনায় সদায় মত্ত রই,
আমি কষ্ট রাখি কই, আমি কষ্ট রাখি কই.

আমি কষ্ট রাখি কই,
১০ টাকায় চাল আর পিতার হত্যার ক্ষমা
এই সবে ভরা আমার নির্বাচনের বাক্সা,
স্বামী হারা বিধবা, আহা সমবেদনার বন্যা
স্বৈরশাসকের শাসন আর আসাদের আত্মত্যাগের মই,
আমি কষ্ট রাখি কই, আমি কষ্ট রাখি কই.

আমি কষ্ট রাখি কই,
স্বাধীনতার ৪১ বছর আজ যুদ্ধপরাধী
খুন,গুম,লুটতরাজ, সন্ত্রাসী, এই সবে ধন্য আমার স্বাধীন দেশের রাজনীতি,
বাঙালি না বাংলাদেশী আজও আমি না জানি
কে দিবে সমাধান কে উদ্ধারকারী তার অপেক্ষাতে রই,
আমি কষ্ট রাখি কই, আমি কষ্ট রাখি কই ।।